২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

প্রধান প্রতিবেদক ঢাকা :-রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ ডিসেম্বর সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (১৫ নভেম্বর ) সকাল ১০টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হাজির হন।

Manual5 Ad Code

এরপর দলের পক্ষে ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি জমা দেন। এরপরই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল।

Manual5 Ad Code

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ছাড়াও বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত রয়েছেন।