১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দলীয় পদ থেকে অব্যাহতির জন্য পদত্যাগ পত্র জমা দিলেন জাকির হোসেন জাহাঙ্গীর

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২২
দলীয় পদ থেকে অব্যাহতির জন্য পদত্যাগ পত্র জমা দিলেন জাকির হোসেন জাহাঙ্গীর

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জাকির হোসেন জাহাঙ্গীর (৫৫)। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তিনি জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মহিউদ্দিন টোকনের হাতে এ পদত্যাগ পত্র জমা দেন। বিশেষ কারণ বশত তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়বক বরাবর একটি পদত্যাগ জমা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,জাহাঙ্গীরের পদত্যাগেরর ঘটনায় চাটখিল উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মিসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন জানান, পদত্যাগ পত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি। পদত্যাগ পত্র হাতে পেলে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। উল্লেখ্য, ২০১১ সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর থেকে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual1 Ad Code