১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় ৩২০০ লিটার চোরাই তেল জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২২
নোয়াখালীর হাতিয়ায় ৩২০০ লিটার চোরাই তেল জব্দ

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ৩ হাজার ২০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (০৯ নবেম্বর) রাত ১০টার উপজেলার বাংলা বাজার ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে ৬শত লিটার ডিজেল এবং ২৬০০ লিটার চোরাই পামওয়েল জব্দ করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যান। পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।