২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সরকারি কর্মচারীদের আর্থিক অনিয়ম-দুর্নীতি গ্রহণযোগ্য নয় : তথ্যসচিব

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২২
সরকারি কর্মচারীদের আর্থিক অনিয়ম-দুর্নীতি গ্রহণযোগ্য নয় : তথ্যসচিব

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, সরকারি কর্মচারীদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা এবং সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

সভায় সংশ্লিষ্ট দপ্তরপ্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণের চিত্র সভাকক্ষের পর্দায় প্রক্ষেপণের মাধ্যমে তুলে ধরেন।

Manual8 Ad Code

সচিব হুমায়ুন কবীর দপ্তরগুলোর কর্মবিবরণ দেখেন এবং কর্মক্ষেত্রে জনবলের স্বল্পতা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তথ্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন জনগণকে উপকৃত করবে, দেশকে এগিয়ে নেবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দপ্তরগুলোর প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।