২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার,ছিনতাইয়ের কাজের ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২২
নোয়াখালীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার,ছিনতাইয়ের কাজের ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে মাইজদী শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বরাত দিয়ে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম জানান, গত কয়েকদিন যাবৎ একটি চক্র সিএনজিতে যাত্রীবেশে ঘুরে ঘুরে, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে আসছিল। পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বলেন, এরপর সুধারাম মডেল থানার একটি চৌকস টিমকে ছিনতাইকারীদের আইনের আওতায় আনার জন্য আমি নির্দেশনা প্রদান করি। সিসিটিভি পর্যালোচনার মাধ্যমের সুধারাম মডেল থানার উক্ত চৌকস টিম ছিনতাইয়ের ঘটনায় জড়িত, আসামী সাইফ ওরফে সাইফুল (২৫), পিতা-আবদুর রহিম মেকার, গ্রাম- ধর্মপুর (রহিম মেইকার বাড়ী), ইসমাইল (৩৫), পিতা-আবদুর রব ভুলু, গ্রাম- পূর্ব শূল্যকিয়া (এমরান মিয়ার বাড়ী), মোঃ হুমায়ুন (২৫), পিতা-দুলাল মুহুরী, গ্রাম- পূর্ব শূল্যকিয়া (দুলাল মুহুরী বাড়ি), সর্ব থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করে। তিনি বলেন, গ্রেফতারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সিএনজি,১টি ছুরি এবং ছিনতাইকৃত নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য, মিজানুর রহমান (৪৪), পিতা-মৃত আমানত উল্যাহ, গ্রাম-সালেহপুর, থানা-সুধারাম, জেলা- নোয়াখালী থানায় এসে উপরোক্ত ছিনতাইকারীদের সনাক্ত করেন। ছিনতাইয়ের শিকার ব্যক্তি বলেন, গত ৩ অক্টোবর সিএনজি যোগে সালেহপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে, বেলা সোয়া ১২ টার দিকে পৌর বাজার বকশী মিজি পোলের সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তার বড় মসজিদ মোড়ে, উপরোক্ত আসামীরা তাকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে, নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code