২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

র‍্যাব সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২২
র‍্যাব সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রতিবেদন পর্যালোচনা করে র‌্যাবের বিষয়ে সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা সবসময় সংস্কার করছি। আমরা সবকিছুরই আধুনিকায়ন করছি।

Manual6 Ad Code

রবিবার (২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব একটি এলিট ফোর্স। তাদের কিছু বিশেষ দায়িত্ব আমরা দিয়ে থাকি সময় সময়। র‌্যাব নীতিমালা অনুযায়ী কাজ করে। যদি কেউ ভুল কাজ করে থাকেন, আমাদের কাছে যেসব প্রতিবেদন আসছে, সেগুলো আমরা স্টাডি করছি। ব্যক্তিগতভাবে কারও সম্পৃক্ততা যদি থাকে সেগুলো আমরা দেখছি। যুক্তরাষ্ট্র রিপোর্ট যা দিয়েছে, আমরা চেক করে দেখছি। কোনও ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখবো।

Manual5 Ad Code

সংস্কার ও জবাবদিহিতার ক্ষেত্রে সরকারের অবস্থান কী জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব যখন তৈরি হয় তাদের প্রশিক্ষণও দিয়েছে যুক্তরাষ্ট্র। কাজেই আমরা মনে করি র‌্যাবে যদি কোনও ভুলভ্রান্তি হয়ে থাকে, তা দেখবো। যারাই অন্যায় করছে র‌্যাব কিংবা পুলিশ, শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ ও র‌্যাব সদস্য জেল খাটছে। আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না।

উল্লেখ্য, এর আগে শনিবার র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, র‌্যাবে সংস্কারের কোনও প্রশ্নই আসে না। কারণ আমরা আইনের বাইরে কোনও কাজ করি না। র‌্যাব পরিচালনার জন্য বিধি-বিধান আছে। সেভাবেই র‌্যাব পরিচালিত হয়।

র‌্যাব সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পরামর্শের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা আইনের বাইরে কোনও কাজ করি না। আমরা কোনও সংস্কারের প্রস্তাব যুক্তরাষ্ট্র থেকে পাইনি।

Manual6 Ad Code

গত ৩০ সেপ্টেম্বর র‌্যাবের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এম খুরশীদ হোসেন।

Manual8 Ad Code