২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২২
নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

Manual7 Ad Code

নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়,নির্যাতিত ও অসুস্থ দলীয় নেতাকর্মিদের মাঝে ৫ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের নিজ বাড়ি থেকে ১২জন নেতাকর্মির মাঝে এ চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম।

Manual2 Ad Code

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার অতন্ত্র প্রহরী। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মিদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এ সময় তিনি উপস্থিত সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

Manual2 Ad Code

চাটখিল উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী,খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা প্রমূখ।

Manual3 Ad Code