৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

 

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ থেকেঃ

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে কালভাটের উপরে কাভার্ড ভ্যান ওভার ট্যাক করার সময় পিছোন চাকার নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেল সোয়া পাঁচটার সময় এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন মসজিদ পাড়ার মৃত মো. রাবু’র ছেলে মো. রাহিদ আলি (৪০)।

Manual1 Ad Code

ঘটনার পর মৃত মোটরসাইকেল আরোহী মোঃ রাহিদ আলির কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মিরা।

Manual7 Ad Code

এবং ঘাতক কাভার্ড ভ্যানটিকে সদর থানা পুলিশ জব্দ করতে সক্ষম হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

Manual1 Ad Code

সদর থানার এসআই মোঃ মজিবুর রহমান জানান, বিকেলে মোটরসাইকেল আরোহী একটি কাভার্ডভ্যানকে ওভারটেকিং করতে গেলে, ধাক্কায় দূর্ঘটনার স্বীকার হয় এবং ঘটনাস্থলেই নিহত হয়।