৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

এক ট্রলারে ধরা পড়ল ৫৯ মণ ইলিশ, বিক্রি ১৩ লাখে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২২
এক ট্রলারে ধরা পড়ল ৫৯ মণ ইলিশ, বিক্রি ১৩ লাখে

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ একটি মাছ ধরার ট্রলারে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩ দিনে ৫৯ মণ মাছ ধরেছেন ভোলার মনপুরার জেলেরা। গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাটে নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকায়। মাত্র তিন দিনে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় বোটের মালিক, সারেংসহ জেলেরা মহাখুশি। এসব মাছ কিনেনেন মেঘনা ফিশিং এজেন্সি। ট্রলারের মালিক উৎফুল জানান, তিন দিন আগে ১২ জেলে ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যাই। বিভিন্ন সাইজের ৫৯ মণ ইলিশ পেয়েছি। এর মধ্যে বড় সাইজের মাছের সংখ্যা বেশি। মেঘনা ফিশিংয়ে মাছ গুলো বিক্রি হয়েছে। নিলামে শেষ পর্যন্ত ২২ হাজার ১০০ টাকা করে ৫৯ মণ ইলিশের দাম হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা। চেয়ারম্যানঘাটের একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী কিছুদিন সাগরে জেলেদের জালে বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে। এখন নদীতেও মাছ মিলছে। নিষেধাজ্ঞা শুরু হবে ৭ অক্টোবর থেকে। এর আগে, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা বেশি পরিমাণ মাছ ধরতে পারছেন। সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে জেলেদের জালে আরও বেশি বেশি ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা।

Manual6 Ad Code