৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২২
টাংগাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

Manual4 Ad Code

 নাগরপুর উপজেলা প্রতিনিধি: টাংগাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগের নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল ৮ আসনের সংসদ সদস্য ও টাংগাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। আর ও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্থতি, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, সহসম্পাদক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য তারেক শামস খান হিমু, এান ও সমাজ কল্যান সম্পাদক ইনসাফ আলী ওসমানী সহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন আওয়ামীলীগ নেত্রবৃন্দ।