১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২

Manual2 Ad Code

মোঃমুক্তাদির হোসেন গাজীপুর (কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে জামালপুরে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ইং উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Manual1 Ad Code

 

আজ মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে রাতকাণা বালিকা মাদ্রাসা মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান ফারুক মাষ্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোড়ল এর সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

 

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগের সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী।

 

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সদস্য মোঃ মাজেদুল ইসলাম সেলিম, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আলমগীর, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ কাদের নেওয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর মোল্লাসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।