১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিলে ভিক্ষুক মুক্ত করনীয় শীর্ষক মতবিনিময় সভা

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২২
চাটখিলে ভিক্ষুক মুক্ত করনীয় শীর্ষক মতবিনিময় সভা

Manual3 Ad Code

নোয়াখালী প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাছিনার বিশেষ উদ্যোগে সামাজিক নিরাপত্তার আওতায় সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় চাটখিল উপজেলা কে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভা কক্ষে সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সভায় চাটখিল উপজেলায় দেড়শতাধিক ব্যক্তি ভিক্ষা বৃত্তির সাথে জড়িত রয়েছে বলে উঠে এসেছে। সভায় উপজেলার সকল ভিক্ষুকদের চাহিদানুযায়ী কর্মসংস্থান ও পূর্নবাসনের সিদ্ধান্ত হয়।

Manual2 Ad Code