১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

২১শে আগস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল বীর শহীদদের স্মরণে আলোচনা সভা।

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২২
২১শে আগস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল বীর শহীদদের স্মরণে আলোচনা সভা।

Manual2 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

শোকের মাস আগস্ট মাস,২০০৪ সালের ২১শে আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য নিক্ষিপ্ত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল বীর শহীদ দের স্মরণে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১শে আগস্ট রোজ রবিবার বিকাল ০৪ ঘটিকার সময় কালীগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মতিন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরীর সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সহস্র পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফ খান কনক,কালীগঞ্জ পৌর মেয়র ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন,বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অংঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ, ইমাম ও খতিব বালীগাঁও বড়বাড়ি জামে মসজিদ।

Manual3 Ad Code