২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সীতাকুণ্ডেবিস্ফোরণ:ফায়ার সার্ভিসের ৯ কর্মীর মৃত্য। 

admin
প্রকাশিত জুন ৫, ২০২২
সীতাকুণ্ডেবিস্ফোরণ:ফায়ার সার্ভিসের ৯ কর্মীর মৃত্য। 

Manual3 Ad Code

সীতাকুণ্ডেবিস্ফোরণ:ফায়ার সার্ভিসেরকর্মীর মৃত্য।

স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েক জন। এছাড়া আহত ১৫ কর্মীকে সম্মিলিত সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

Manual4 Ad Code

তিনি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় আজ সকালে খবর আসে আমাদের ৫ জন কর্মী মারা গেছেন। দুপুরে মৃত্যের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে কাজ করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটার মারা গেছেন।

Manual5 Ad Code

এছাড়াও ১৫ জন গুরুতর আহত অবস্থায় সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান শাহজাহান সিকদার।

Manual7 Ad Code

শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হন।

Manual4 Ad Code

ঘটনার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ইউনিট আরও বাড়ানো হয়। কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। আগুন লাগার ২০ ঘণ্টা পেরিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন।