৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে সাবেক স্বরাষ্টমন্ত্রী আব্দুল মতিন চৌধূরীর ৭ম মৃত্যুবার্ষীকিতে উপজেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

মোঃ শাকিল আহম্মেদ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :সাবেক স্বরাষ্ট, ডাক ও টেলিযোগাযোগ এবং বস্ত্র মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকীতে রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপার এলাকায় মরহুমের কবরে স্থানীয় নেতাকর্মী ও সর্বোস্তরের জনগণের পাশাপাশি
উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করে দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় অন্যদেের মধ্যে উপস্থিত ছিলেন মতিন চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, রুপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, আনিসুর রহমান শরীফ, কাজী শামিম, আল মামুন, সজল মিয়া, রাজিব হাসান,মাইনুল ইসলাম সুরুজ, নাঈম হীরা,শাহিন দেওয়ান, রাজু আহমেদ, নাসিম হোসেন প্রিন্স, রাতুল আহমেদ সবুজ, শফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম, মশিউর রুমি,ফয়সাল আহমেদ, হিমেল আহমেদ,মাহিম চৌধুরী, খায়রুল ইসলাম। এ সময় ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, রূপগঞ্জের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী এমন মহান নেতা আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ নিয়ে উপজেলা ছাত্রদল পরিচালিত হবে। এ সময় আব্দুল মতিন চৌধূরীর জীবদ্দশায় করা বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন নেতা কর্মীরা।

Manual3 Ad Code