৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় ছাতকে দোয়া ও মিলাদ মাহফিল

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় ছাতকে দোয়া ও মিলাদ মাহফিল

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ-
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে ছাতকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা শহরের বাগবাড়ী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পাঠ করেন বাগবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হায়াতুল ইসলাম। এসময় বিএনপি নেতা হাজী মনির মিয়া, আব্দুল মুক্তাদির, সোলেমান মিয়া, জাহেদুল ইসলাম আহবাব, জেলা বিএনপি নেতা, ছাতক পৌর যুবদলের সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি বাকী বিল্লাহ, পৌর যুবদলের সাধারন সম্পাদক খায়ের উদ্দিন, যুবদল নেতা সুলতান মিয়া, ফখরুল আলম, মোশতাক আহমদ, আব্দুল মমিন, ইমন মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়ূজুল আহমদ পাবেল, সহ সভাপতি আরিফ বিল্লাহ, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মুনিম মামনুন, ছাত্রদল নেতা মেহেদী হাসান, নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code