১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

admin
প্রকাশিত জুন ৩, ২০২১

Manual8 Ad Code

Manual3 Ad Code

জবি প্রতিনিধি : 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বৃহস্পতিবার ধানমন্ডি ৩২এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক ও প্রধান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম প্রমুখ।

Manual4 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারী সমিতিসহ আরো অনেকে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ১লা জুন (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।