২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

এমন করে – রোখশানা রফিক

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১
এমন করে  – রোখশানা রফিক

Manual5 Ad Code

এমন করে

রোখশানা রফিক……

Manual4 Ad Code

এমন করে “ভালোবাসি” বলো তুমি,
কি করে ফেরাই বলো?
এতো প্রতীক্ষায় থাকো তুমি,
না এসে পারি কি বলো?

Manual3 Ad Code

এমন স্রোতে ভাসাও তুমি,
আকন্ঠ না ডুবে কি পারি?
এমন বাঁকা চাহনী তোমার,
চোখ কি ফেরাতে পারি?

Manual6 Ad Code

এমন কোমল হৃদয় তোমার,
কাঁটার আঘাত সয়না।
এমন পেলব ভঙ্গী তোমার,
দূরে থাকা যে যায়না।

তাইতো আজ মরেছি ডুবে
ও দু’টি আখির সাগরে,
ডুবে ভেসে রই, ভেসে ডুবে মরি
পরাণ নদীর মাঝারে।।

Manual7 Ad Code