
এমন করে
রোখশানা রফিক......
এমন করে "ভালোবাসি" বলো তুমি,
কি করে ফেরাই বলো?
এতো প্রতীক্ষায় থাকো তুমি,
না এসে পারি কি বলো?
এমন স্রোতে ভাসাও তুমি,
আকন্ঠ না ডুবে কি পারি?
এমন বাঁকা চাহনী তোমার,
চোখ কি ফেরাতে পারি?
এমন কোমল হৃদয় তোমার,
কাঁটার আঘাত সয়না।
এমন পেলব ভঙ্গী তোমার,
দূরে থাকা যে যায়না।
তাইতো আজ মরেছি ডুবে
ও দু'টি আখির সাগরে,
ডুবে ভেসে রই, ভেসে ডুবে মরি
পরাণ নদীর মাঝারে।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।