২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২১
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

Manual4 Ad Code

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

 

ইব্রাহীম আলী,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ  

Manual1 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন এর বাউরভাগ গ্রামের নদির মধ্যখান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় শ্রমিকরা বালু কাটার সময় নদির মাঝখানে মর্টার শেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) দিলিপ কান্তি নাথসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে।

 

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জাফলং থেকে মর্টার শেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে। বর্তমানে মর্টার শেলটি থানা পুলিশের তত্বাবধানে রয়েছে।

Manual8 Ad Code

মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে এবং উর্দ্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।