২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনটির যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২১
সৈয়দপুরে ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনটির যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

Manual4 Ad Code

 

সৈয়দপুরে ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনটির যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

 

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ- সৈয়দপুরে ঢাকা-নিউ জলপাইগুড়ি পথে উদ্বোধন হতে যাওয়া আন্তঃদেশীয় “সম্প্রীতি এক্সপ্রেস”ট্রেনটি যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।সৈয়দপুরবাসীর ব্যানারে রবিবার (১৪ মার্চ) সৈয়দপুর স্থানীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টা থেকে ২ ঘন্টাব্যাপি ঐ মানববন্ধন কর্মসূচীতে সৈয়দপুরের বিভিন্ন স্তুরের মানুষ ও সামাজিক সংগঠনগুলো অংশ নেয়।

Manual2 Ad Code

সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামিম রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জাশদের সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি ফজলুর রহমান,বাংলাদেশ ওয়াকার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, শহীদ পরিবারের সন্তান ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক এম আর আলম ঝন্টু, আমদানী ও রপ্তানীকারক মতিয়ার রহমান দুলু, রেলওয়ে শ্রমিকজোট নেতা মনিরুজ্জামান মনির, সাংবাদিক সাবের আহমেদ সাবের, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর সভাপতি নওশাদ আনসারী, সৈয়দপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ইশা মিঠু, সৈয়দপুর দর্পনের সভাপতি আমির হোসেন, স্বেচ্ছাসেবক রবিউল আউয়াল,সেতুবন্ধনের সভাপতি মো. আলমগীর হোসেন, খুরশিদ জামান কাকন,সুলতান, তারিকুল ইসলাম, আশরাফুল হক লিপ্টন, এনামুল, ইব্রাহিম লোদি, মো. সাজু, মাহবুব,সাংবাদিক শাহবাজ উদ্দিন সবুজ, মশিউর রহমান, শাহজাহান আলী সরকার প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, সৈয়দপুরের বুকের উপর দিয়ে ট্রেন চলবে অথচ সৈয়দপুরে ট্রেন থামবে না তা মেনে নেওয়া যায় না, অথচ ওই ট্রেনে অর্ধেকের বেশি যাত্রী সৈয়দপুরের থাকবে।উত্তরবঙ্গের বানিজ্যিক এই প্রাচীন রেলওয়ের শহর সৈয়দপুরে স্টপেজ দাবি করা হয়। তাই ২৬ মার্চের আগে দাবী মেনে নেওয়ার আহবান জানান, তানাহলে সকল সৈয়দপুরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Manual4 Ad Code