৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে সেচ্ছাসেকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি :
আওয়ামী সেচ্ছাসেকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পালন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় বোরহানউদ্দিন উপজেলা সড়ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। র‌্যালিটি আ’লীগের বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পার্টি অফিসের সামনে বালুর মাঠে দিনটি তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, ভোলা জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবিদ আলম, উপজেলা সেচ্ছাসেকলীগের যুগ্ম আহবায়ক মো: আলী হিরা প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা সেচ্ছাসেকলীগ ও পৌর সেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পার্টি অফিসে কেক কাটা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বোরহানউদ্দিন পৌর সেচ্ছাসেকলীগের যুগ্ম আহবায়ক মো: জোহেব হাসান।

Manual4 Ad Code