২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual8 Ad Code

সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 

Manual5 Ad Code

 

মোঃ আদম আলী,বিশেষ প্রতিনিধি (সাতক্ষীরা):

দর্শক নন্দিত মোহনা টেলিভিশনের ১১ তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে সাতক্ষীরা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় তুফান কনভেনশন সেন্টারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক।

Manual6 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক করতোয়ার প্রতিনিধি সেলিম রেজা মুকুল, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ক্রীড়া সংগঠক ইদ্রিস বাবু প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আব্দুল জলিল।

অনুষ্ঠান পরিচালনা করেন, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।