২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি সম্প্রসারণ বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
ঈশ্বরদীতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি সম্প্রসারণ বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

Manual1 Ad Code

ঈশ্বরদীতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি সম্প্রসারণ বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

 

মোঃ ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধিঃ-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের গণতন্ত্র চর্চা , নিয়ম – শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঈশ্বরদীতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি সম্প্রসারণ ২০২০ বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ৮ নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটের সময় ঈশ্বরদী উপজেলা পরিষদ হলরুমে ৫ দিন ব্যাপী এ বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী আঞ্চলিক শাখার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি.এম ইমরুল কায়েস।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী আঞ্চলিক শাখার ট্রেনার দিলারা বেগম, সহকারী ট্রেনার তানজিমা বিন্তে হান্নান,পাবনা জেলা শাখার কমিশনার আদু বালা শীল।

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন স্থানীয় কমিশনার ও প্রধান শিক্ষক খালেদা আক্তার।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রকল্প তৈরি করছে । সংশ্লিষ্টরা দাবি করেছেন , এ প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের বয়সভিত্তিক একে অপরের সাহায্যে দেশে – বিদেশে গার্ল গাইডসদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে ।

 

এর নাম দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয় সমূহে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ |
মেয়েদের বয়সের ভিত্তিতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসােসিয়েশন চারটি শাখায় । ভাগ করা হয় ।

 

এর মধ্যে হলদে পাখি ( ৬-১০ বছর ) , যার মূলমন্ত্র সাহায্য করা ; গার্লস গাইড ( ১০-১৬ বছর ) , যার মূলমন্ত্র সদা প্রস্তুত থাকা ; রেজার ( ১৬-২৪ বছর ) , যার মূলমন্ত্র সমাজসেবা , যুবনেত্রী গাইড ( ২৪-৩০ বছর ) , যার মূলমন্ত্র সৃষ্টিকর্তার প্রতি ভালােবাসা এবং ধর্মের একনিষ্ঠ অনুসরণ ।

 

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনর হলদে পাখি সম্প্রসারণ ২০২০ বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণে ঈশ্বরদী উপজেলার ৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করবেন। উল্লেখ্য ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ১২ নভেম্বর।