২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
ডিমলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র উদ্বোধন

Manual3 Ad Code

 

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার (নীলফামারী):

Manual4 Ad Code

নীলফামারীর ডিমলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

গত মঙ্গলবার (২৭-অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা এলাকার কুটিরডাঙ্গা পাড়ার ত্রাণের ব্রীজ সংলগ্ন এ মাটি কাটা কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ইউপি সচিব রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান জানান, ২০২০-২১ অর্থ বছরে ১ম পর্যায়ে ডিমলা উপজেলার ১০ টি ইউনিয়নে ২ হাজার ২ শত ৪৬ জন অতি দরিদ্র উপকারভোগী বাছাই করা হয়েছে। তারা প্রতিদিন ২ শত টাকা হারে ৪০ দিনে ৮ হাজার টাকা পাবে। তিনি আরো বলেন, একাজের সর্বমোট বরাদ্দ রয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৬৮ হাজার টাকা। এ মাটি কাটার কাজ বছরে দুইবার কর্মসংস্থান কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

Manual4 Ad Code