২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২০
ডিমলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু

Manual6 Ad Code

ডিমলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু

Manual1 Ad Code

 

 

মোঃ রুহুল আমিন,স্টাফ রিপোর্টার (নীলফামারী):

নীলফামারীর জলঢাকা ডিমলা সড়কের ডিমলা উপজেলা ঝুনাগাছচাপানী ইউনিয়ন’র সুইচ গেট এলাকায় গাছের সাথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন।আজ (২৭ অক্টোবর) মঙ্গলবার বিকাল ৫ টায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার উপেন চন্দ্র রায়ের ছেলে রিংকু চন্দ্র রায় (২১),একোই মহল্লার নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত চন্দ্র রায় (২১) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার প্রশনজিৎ রায়(২৫)।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার দুপুরে ঐ তিন যুবক সৈয়দপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেল যোগে তিস্তা ব্যারেজ এলাকায় যাচ্ছিলেন।বিকাল ৫ টার দিকে জলঢাকা উপজেলা সীমানা পার হয়ে ডিমলা প্রবেশের সময় ঝুনাগাছ চাপানী ইউনিয়ন’র সুইচ গেট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

এসময় এলাকার লোকজন তাদের উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ড.আবু তৈয়ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ঐ তিন যুবকের মৃত্যু হয়।

Manual3 Ad Code

জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code