৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ী বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
ফুলবাড়ী বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন

Manual8 Ad Code

হাবিবুর রহমান হাবিব, কুড়িগ্রাম জেলা সংবাদদাাতঃ কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে সিসি ক্যামেরার উদ্ভোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফুলবাড়ী বণিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে শুভ উদ্ভোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপি এম)।

Manual6 Ad Code

আলোচনায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সঞ্চালনায় ও বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, প্রবীণ ব্যবসায়ী শফিয়ার রব্বানী, হাট ইজারাদারের পক্ষে জাহাঙ্গীর আলম প্রমূখ।

Manual5 Ad Code

আলোচনা সভায় পুলিশ সুপার,কুড়িগ্রাম বলেন, সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে ফুলবাড়ী বাজারে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা সহজ হবে। পাশাপাশি উপজেলার অন্যান্য বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে ব্যবসায়ী ও উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি।বক্তব্যে মাদক নির্মুলে তিনি জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আরও বলেন,”মাদক নির্মুলে জেলা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে।” মাদকের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হোন সেইসাথে তথ্য দিয়ে সহযোগীতা করুন। আলোচনা সভা শেষে তিনি সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন করেন।

এসময় উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরকার মানোয়ার পাশা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ, ব্যবসায়ী আশরাফুল আলম, আমজাদ হোসেন, নজরুল ইসলাম সহ ফুলবাড়ী বণিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code