৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

লৌহজংয়ে নিরাপদ সড়ক দিবস পালন। র‍্যালি, মানববন্ধন ও মাক্স বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
লৌহজংয়ে নিরাপদ সড়ক দিবস পালন। র‍্যালি, মানববন্ধন ও মাক্স বিতরণ

Manual3 Ad Code

ফৌজি হাসান খাঁন রিকুু, লৌহজং(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবশ।মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও মাক্স বিতরণ করা হয়েছে।এবারের প্রতিপাদ্য “মুজিব বর্ষের শপথ,সড়ক করবো নিরাপদ”। বৃহস্পতিবার সকালে উপজেলা সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। লৌহজং উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি আলহাজ্ব মো. কাইয়ুম খানের নেতৃত্বে উপজেলা নিরাপদ সড়ক চাইয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

Manual3 Ad Code

লৌহজং থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলমগীর হোসাইন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপাদক্ষ্য শহিদুল ইসলাম শিকদার, মুন্সীগঞ্জ বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি লায়ন এমআর খান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম ভূঁইয়া, জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু, নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখার প্রচার সম্পাদক বেলাল আহমেদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জুয়েল মৃধা, শ্যামল মোড়ল প্রমুখ।

Manual3 Ad Code