৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ট্রাক উল্টে আহত ৫

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
ঈশ্বরদীতে ট্রাক উল্টে আহত ৫

Manual3 Ad Code

ঈশ্বরদীতে ট্রাক উল্টে আহত

 

 

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

মো: ইয়াছিন শেখ, ঈশ্বরদী প্রতিনিধি :

ঈশ্বরদীতে দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের নতুন হাট গোল চত্বরে একটি মালবাহী ট্রাক উল্টে পাঁচজন আহত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ৬.৩০ মিনিটের সময় বনপাড়া থেকে কুষ্টিয়া অভিমুখি একটি ট্রাক (ঢাকা মেট্রো – ট ২০-৯৩৪৫) নতুনহাট গোল চত্বর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি ব্যাটারী চালিত অটোর ওপর পড়লে এ দূর্ঘটনা ঘটে।

 

 

এতে অটোর মধ্যে থাকা ড্রাইভার সহ ৫ জন আটকা পড়ে। আহত সবাই রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে।

 

Manual8 Ad Code

 

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল এসে ঘন্টা ব্যাপী উদ্ধারকাজ পরিচালনা করে (অটোকে কেটে কেটে) আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর।

 

 

এ ঘটনায় কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলে পাকশী হাইওয়ে পুলিশ থানা পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করেন।

 

 

স্থানীয়সূত্রে জানা যায় ট্রাকের অধিক গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে ঈশ্বরদীর এই গুরুত্বপূর্ণ ও ঝূকিপূর্ন জায়গাটিতে চালকদের এমন বেপরোয়া চলাচলে প্রায়ই দূর্ঘটনার খবর পাওয়া যায়।

 

 

চালকদের সতর্ক হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই স্থানে একজন ট্রাফিক পুলিশ নিয়োগ সময়োপযোগী দাবী বলে মনে করেন স্থানীয়রা।

Manual1 Ad Code