২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বেতাগী উপজেলা বাসীর প্রতি ওসি’র খোলা চিঠি

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
বেতাগী উপজেলা বাসীর প্রতি ওসি’র খোলা চিঠি

Manual1 Ad Code

 

 

বেতাগী উপজেলা বাসীর প্রতি ওসি’র খোলা চিঠি।

 

 

মোঃ সোহাগ হাওলাদার,বরগুনা জেলা প্রতিনিধিঃ

 

বরগুনা জেলার বেতাগী উপজেলার সকল জনসাধারনের প্রতি বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু এর খোলা চিঠি।

 

Manual5 Ad Code

 

প্রিয় বেতাগী বাসী,

Manual8 Ad Code

আসসালামু আলাইকুম

 

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”

আশা করি সবাই ভালো আছেন।

 

 

নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, মাদক, জঙ্গি, হত্যা ও ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণে বেতাগী থানা পুলিশ বদ্ধপরিকর।

Manual4 Ad Code

 

মাদক সেবন, মাদক বিক্রি,কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও ধর্ষণ সহ যে কোন ধরনের অপকর্ম এবং অপরাধের সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক বেতাগী থানা পুলিশকে প্রকাশ্যে বা গোপনে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল ।

 

কেউ অপরাধ করে পার পাবে না। অপরাধ করলে শাস্তি ভোগ করতেই হবে। কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। ধর্ষণ, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গি, হত্যা সহ কোন ধরণের ফৌজদারী অপরাধ স্থানীয় ভাবে নিষ্পত্তি করা হইলে বা তথ্য গোপন করলে সংশিষ্ট পক্ষের বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার পুলিশ আপনার পাশে। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন। মনে রাখবেন পুলিশ আপনার বন্ধু শত্রু নহে। জাতীয় জরুরী সেবা পেতে ৯৯৯ এ কল করুন।

 

 

Manual3 Ad Code

অনুরোধক্রমেঃ-

অফিসার ইনচার্জ : কাজী শাখাওয়াত হোসেন তপু।

মোবাইল : ০১৩২০১৫৬২৩৯  বেতাগী থানা,বরগুনা।