২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে অভাবের তাড়নায় তৃতীয় শ্রেণীর এতিম শিশু রানা ভিক্ষুক

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২০
মনিরামপুরে অভাবের তাড়নায় তৃতীয় শ্রেণীর এতিম শিশু রানা ভিক্ষুক

Manual2 Ad Code

মনিরামপুরে অভাবের তাড়নায় তৃতীয় শ্রেণীর এতিম শিশু রানা ভিক্ষুক

 

 

 

আবদুল্লাহ আল মামুন,মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত আমিনুর রহমানের পুত্র মোঃ রানা ইয়াছিন কে পথে পথে দ্বারে দ্বারে চায়ের দোকানে ভিক্ষা করতে দেখা যায়।

Manual7 Ad Code

 

 

রানা মনিরামপুর উপজেলার শ্যামকুড় ময়নার বাড়ি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। ভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইলে সে বলে আমার বাবা মারা গেছেন মা অসুস্থ বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমাকে ভিক্ষা করতে হচ্ছে।

 

শিশু রানা ইয়াছিন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে বলেন আমি পড়ালেখা করতে চাই শিক্ষিত হয়ে চাকরি করতে চাই , কিন্তু দুর্ভাগ্য আমাকে আজ আমাকে পথে নামিয়েছে আজ আমি অভাবের তাড়নায় ভিক্ষা করছি।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

যদি সমাজের অর্থ বান বিবেকবান ব্যাক্তি আমার পাশে দাঁড়ান সংসারের খরচ যোগান আমাদের দায়িত্ব নেন, তাহলে আমি পড়ালেখা করতে পারবো পথে পথে দোকানে আর ভিক্ষা করতে হবে না।

 

মনিরামপুর বাজারের জসিমের চায়ের দোকানে রানা ভিক্ষা করতে এলে ,অনেকে বেশি কথা ও বাজে মন্তব্য করেন। এছাড়াও অন্য এক ভদ্রলোক
বলেন আজ যদি আপনার আমার সন্তান এভাবে মানুষের বেশি কথা শুনে ভিক্ষা করতো আপনি আমি এটা কখনই মেনে নিতে পারতাম না।

Manual6 Ad Code

 

তাই যাদের আল্লাহ পাক ধনসম্পদ দিয়েছেন আসুন আমরা এই সমস্ত অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা কিছু করি।