১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

Manual2 Ad Code

 

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি :

নানীর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক তানিম (২৩) নিহত এবং তার ছোট ভাই তাফিম (১৫) মারাত্মক আহত হয়েছেন।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

 

স্থানীয় ফরিদ আহমেদ জানান, দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের দুই ছেলে তানিম এবং তাফিম মোটর সাইকেল যোগে পাশ্ববর্তী মিরকামারী গ্রামে নানীর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিল। পথিমধ্যে কোলের কান্দির স মিলের সামনে পৌছালে একটি অটোরিকশার সাথে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে।

 

এ সময় দুইভাই রাস্তায় ছিটকে পড়ে। সে সময় পিছন থেকে দাশুড়িয়া দিক থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

 

পাকশী হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছোট ভাই তাফিমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

Manual7 Ad Code

 

জানা যায়, নিহত যুবক তানিম ভেকু গাড়ির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। যুবক তানিমের মৃত্যু ও অপর ভাই মারাত্মক আহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।