১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুয়েতের নয়া আমির শেখ নওয়াফ আল-আহমদ আল সাবা শপথ আজ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
কুয়েতের নয়া আমির শেখ নওয়াফ আল-আহমদ আল সাবা শপথ আজ

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

 

  • মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ-

কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আর-সাবাহ দেশটির নতুন আমির ঘোষিত হয়েছেন। বুধবার কুয়েতের ক্রাউন প্রিন্সের শপথপাঠ অনুষ্ঠিত হবে।

 

 

Manual1 Ad Code

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। ওই দিন রাতে কুয়েতি মন্ত্রিসভায় নতুন আমিরের কথা ঘোষণা করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালিদ আল-হামাদ আল-সাবাহ।

 

 

শেখ নওয়াফ হলেন আল-সাবাহ রাজবংশের ১০ম শাসক শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর ষষ্ট ছেলে। তিনি ১৯৩৭ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন।

Manual4 Ad Code

 

 

আল-সাবাহ অসুস্থ হয়ে পড়লে শেখ নওয়াফকে (৮৩) গত ১৮ জুলাই কিছু সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছিল।

 

 

কুয়েতি আইনানুযায়ী, আমিরের অনুপস্থিতিতে ক্রাউন প্রিন্সই হন ভারপ্রাপ্ত শাসক। শেখ সাবাহ আমির নিযুক্ত হওয়ার পর ২০০৬ সালে শেখ নওয়াফকে ক্রাউন্স প্রিন্স করা হয়।

Manual7 Ad Code

 

এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে দেশটির সরকার মঙ্গলবার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়া তিন দিনের জন্য সব অফিস-আদালত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।