২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বিয়ের দাবিতে প্রেমিকের বাডিতে মার খেয়ে হাসপাতালে প্রেমিকা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০
বিয়ের দাবিতে প্রেমিকের বাডিতে মার খেয়ে হাসপাতালে প্রেমিকা

Manual1 Ad Code

 

মোঃ সিরাজুল হক রাজু,স্টাফ রিপোর্টারঃ-

 

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে যাওয়ায় এক তরুণীকে পিটিয়ে আহত করেছে প্রেমিকের স্বজনরা।

 

বর্তমানে ওই তরুণী শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের খাস বগদিয়া গ্রামে গত বুধবার রাতে এই ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, খাস বকদিয়া গ্রামের ওই তরুণী (১৯) ঢাকায় একটি পোশাক কারখানার শ্রমিক।

 

একই গ্রামের মৃত জিহাদের ছেলে জিকু (২১) পোশাক কারখানায় কাজ করার উদ্দেশে ঢাকায় গিয়ে ওই তরুণীর ভাড়া বাসায় ওঠেন। এসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Manual3 Ad Code

 

ওই তরুণীর বাবা জানান, সম্প্রতি তার মেয়ে মাকে জানায় প্রতিবেশী জিকু তাকে বিয়ে করবে বলে প্রস্ততি নিতে বলেছে।

 

কিছুদিন পরে তার মেয়ে বিয়ের কথা বললে জিকু তালবাহানা শুরু করে এবং ঢাকা থেকে পালিয়ে শৈলকুপা চলে আসে।

 

উপায় না দেখে তার মেয়েও ঢাকা থেকে বাড়ি চলে আসে। গত বুধবার রাতে মেয়ে জিকুর পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলে।

Manual1 Ad Code

 

এসময় বিচার না করে জিকুর স্বজনরা উল্টো তার মেয়েকে মারপিট করেন।

 

পরে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় তারা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

তবে অভিযুক্ত জিকুর মা শরিফা খাতুন বলেন, আমার ছেলে নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে।

 

এব্যপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।