৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

এবার রমজানে জিনিসপত্রের দাম বাড়েনিঃ তথ্যমন্ত্রী

admin
প্রকাশিত মে ৩১, ২০১৯
এবার রমজানে জিনিসপত্রের দাম বাড়েনিঃ তথ্যমন্ত্রী

Manual2 Ad Code

অভিযোগ ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এবার রমজানে জিনিসপত্রের দাম বাড়েনি। বিএনপির আমলে খাদ্য ঘাটতির সময় তারা বলেছিল এদেশের মানুষ বেশি ভাত খায়। আজ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অতিক্রম করে আমরা চাল রফতানিকারক দেশে পরিণত হয়েছি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।

Manual3 Ad Code

রমজানে নিত্য-পণ্যের দাম না বাড়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া উচিত উল্লেখ করে ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত ও খাদ্যের পর্যাপ্ত মওজুদের কারণে এবার রমজানে জিনিসপত্রের দাম বাড়েনি। দলের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে যাতে ঈদেও অসাধু কোনো ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি না করতে পারে।

তিনি বলেন, ‘সমালোচনাকে আমরা সমাদৃত করি, কিন্তু অন্ধ ও অসদুদ্দেশ্যমূলক সমালোচনা কখনো মঙ্গল বয়ে আনেনা। একটা গোষ্ঠী সবসময় সমালোচনা করার জন্যই সমালোচনা করে।ধানের দাম এক সপ্তাহের জন্য পড়ে গিয়েছিল, এখন তা ঠিক হয়ে গেছে, সরকারি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছে। ধানক্ষেতে সাজানো আগুন লাগানোর ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

Manual8 Ad Code

আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আওয়ামী নেতৃবৃন্দের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার আলোচনায় অংশ নেন।

Manual1 Ad Code

এরপর তথ্যমন্ত্রী কাকরাইলে রাজমণি ঈশা খাঁ হোটেলে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির ইফতারে যোগ দেন। সমিতির সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক এস এম বাবুল, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখের সঙ্গে মতবিনিময় করেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন।