২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মকবুল হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
সাংবাদিক মকবুল হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

Manual8 Ad Code

 

আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

Manual1 Ad Code

রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেনের মৃত্যুতে রুহিয়া সাংবাদিক মহলের পক্ষে থেকে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে রুহিয়া ডাক বাংলা মাঠে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

Manual2 Ad Code

এতে অতিথি উপস্থিত ছিলেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়,বাংলাদেশ আওয়ামী লীগ রুহিয়া থানা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,১নং রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদিরুল ইসলাম বিপ্লব, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে সভাপতি ইউসুব আলী, রুহিয়া থানা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও প্রভাষক জাহাঙ্গীর আলম,সাংবাদিক আমিনুল ইসলাম,সাংবাদিক বাদল হোসেন,সাংবাদিক আল ফয়সাল অনিক,সাংবাদিক আব্দুল কাদের জিলানী,সাংবাদিক দুলাল হক,সাংবাদিক আপেল মাহমুদ,সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।

 

স্মরণসভায় বক্তারা বলেন, মকবুল হোসেন সাধারণ মানুষ ও সাংবাদিকদের সব সময় পাশে দাঁড়িয়েছেন। একজন সাংবাদিক হিসেবে তিনি দল মত ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করে গেছেন তিনি। সভা শেষে মকবুল হোসেন বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code