১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আলী আহম্মেদ হাওলাদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় শার্শা থানাধীন সেতাই গ্রাম থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।

 

আটক আলী আহম্মেদ পিরোজপুর সদর থানার দক্ষিন নামাজপুর গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন খবর আসে, মাদক পাচারকারীরা মাদকের চালান নিয়ে শার্শা থানাধীন সেতাই গ্রামস্থ বালুন্ডা টু সেতাইগামী পাকা রাস্তার ইছাপুর গামী ইটের সলিং রাস্তার সংযোগস্থল তিন রাস্তার মোড়ে অবস্থান করছে।

 

Manual2 Ad Code

এমন সংবাদে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রে এএসআই মাসুদ করিম সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আলী আহম্মেদকে আটক করে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।