২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

Manual4 Ad Code

 

টি আই অশ্রু, জেলা প্রতিনিধি পটুয়াখালী:

Manual3 Ad Code

পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে আপন দু’বোন ও চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

 

সোমবার (০৩ আগষ্ট) বিকাল পাচঁটার সময় উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা কালাইয়া বন্দর বাজারের ব্যবসায়ী মোখলেসুর রহমানের দুই মেয়ে মরিয়ম (১৬), মারিয়া (১১) এবং তাদের বাঁচাতে গিয়ে চাচাতো বোন মাহফুজা (১৬) এর পানিতে ডুবে মৃত্যু হয়꫰

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মরিয়ম ও মারিয়া পুকুরে গোসল করতে গেলে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় চাচাতো বোন মাহফুজ তাদের বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়।

Manual6 Ad Code

 

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর বিকাল ৫ টার দিকে তাদের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে।

 

Manual4 Ad Code

এবিষয়ে বাউফল থানার তদন্ত ওসি আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, ওরা সাতার না জানাতে পুকুরের পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ꫰

Manual3 Ad Code