৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আজীবন দেশের কল্যাণে কাজ করেছেন ইসরাফিল আলম – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
আজীবন দেশের কল্যাণে কাজ করেছেন ইসরাফিল আলম – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Manual7 Ad Code

মোঃ রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-

নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Manual2 Ad Code

২৭ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

প্রসঙ্গত রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফসাপোর্টে থাকা ইসরাফিল আলম ২৭ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার সকালে মারা যান।করোনা থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

১৯৬৭ সালে রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তৎকালীন ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।

 

এর পর ২০১৪ সালে দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং একাদশে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে পরাজিত করে নির্বাচিত হন ইসরাফিল আলম।

Manual6 Ad Code