৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

পুলিশ লাইনে: জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার রিফাত হত্যার প্রধান সাক্ষী মিন্নি

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯
পুলিশ লাইনে: জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার রিফাত হত্যার প্রধান সাক্ষী মিন্নি

Manual2 Ad Code

অভিযোগ ডেস্কঃ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে। মিন্নির বাবাও সঙ্গে রয়েছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌরসভার মাইট এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

স্ত্রীর সামনে স্বামীকে খুন। আর তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল শ খানেক লোক। কিন্তু কেউ এগিয়ে আসল না। এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রিফাত শরীফের (২২) মৃ*ত্যুর ঘটনায় দেশজুড়ে চলছে শোকের মাতম।

অন্যদিকে রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ ব্যানারে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তারা মিন্নিকে রিফাত হত্যার নেপথ্যের নায়িকা উল্লেখ করে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Manual4 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ, চাচা আবদুল আজীজ শরীফ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ মৃধা প্রমুখ।

Manual8 Ad Code