৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউপি চেয়ারম্যান এর শুভেচ্ছা বাণী

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২০
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউপি চেয়ারম্যান এর শুভেচ্ছা বাণী

Manual7 Ad Code

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল হক বাদল সরকার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এক বাণীতে, বলেছেন,আত্নত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল আযহা আবার আমাদের মাঝে সমাগত।

 

Manual3 Ad Code

আমি এই উপলক্ষ্যে দেশবাসীকে জানায় ঈদ মোবারক।মহান আল্লাহ পাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আঃ) কে কুরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুনাময় আল্লাহ তায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন,ঠিক তেমনই যেন আমারা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কুরবানি করে সেই আত্নত্যাগের আদর্শ অনুসরণ করে থাকি।

 

আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে স্বার্থকভাবে ঈদ উদযাপন। আলহাজ্ব শামসুল হক বাদল সরকার বলেন,ঈদ-উল আযহার এই পূর্ব মুহূর্তে পবিত্র আরবভূমিতে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ্ব। বিশ্বের লাখ লাখ মুসলমান পবিত্র হজ্ব পালনের জন্য সেখানে জামায়েত হয়েছেন।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এই বৃহত্তম মুসলিম সমাবেশের মাধ্যমে ইসলামী উম্মার ঐক্য,সংহতি ও সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আলহাজ্ব শামসুল হক বাদল সরকার বলেন,ঈদ সকলের জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি দেশ বাসিকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Manual6 Ad Code