৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
চট্টগ্রামে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

আল আমিন, আকবরশাহ (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (১৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রীর নাম মিনু আক্তার (১৮) সে মহাদেবপুর গ্রামের নলুয়াপাড়ার এজাহার মিয়া সওদাগরের মেয়ে এবং সম্প্রতি সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মিনু দুপুর ১টার দিকে সীতাকুণ্ড সদর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তার রিক্সাটি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশান এলাকা অতিক্রমের সময় তার গলায় থাকা ওড়না রিক্সার চাকায় পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে সে গাড়ি থেকে পড়ে যায়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, দুপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Manual6 Ad Code