৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে ১০ দিনে হত্যা চাইলেন শেখ সেলিম!

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯

Manual2 Ad Code

ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে বিচারের দাবি শেখ সেলিমেরধর্ষণের অপরাধ স্বীকারকারীদের ফায়ারিং স্কোয়াডে বিচারের দাবি জানালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।সেইসঙ্গে এই সব অপকর্মের হোতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেও মন্তব্য করেন তিনি।সোমবার সংসদে তোফায়েল আহমেদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় একটি প্রস্তাব উত্থাপন করেন। সেই আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এসব কথা বলেন।

তোফায়েল আহমেদের প্রস্তাবে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ ও শ্রীলঙ্কার গীর্জা, হোটেলে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাতকে যৌননিপীড়ন ও পুড়িয়ে মারার ঘটনায় ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছে এবং এ সব সন্ত্রাসী, যৌন নিপীড়নের ঘটনার বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের সংসদ, সরকার ও নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।’

এই আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম বলেন, পৃথিবীতে যে হানাহানি হচ্ছে, এই যে জঙ্গিবাদ। ধর্মের নামে যে সন্ত্রাস। সব ধর্মকে আজ বিতর্কিত করে দিচ্ছে। তারা কী পাচ্ছে? মানবতা কোথায়? ধর্মের নামে ১০ লাখ রোহিঙ্গাকে আমাদের এখানে বিতাড়িত করেছে। এই রাষ্ট্র কী আমরা চেয়েছিলাম? এই পৃথিবী কী আমরা চেয়েছিলাম?

তিনি বলেন, কিসের ইসলামিক স্টেট? এটা কী কোরআন শরীফে আছে যে সারা পৃথিবীতে একটা স্টেট হবে? ধর্মের নামে এরা কথা বলে। যারা আহত হয় ইসরাইল তাদের সেবা শুশ্রুষা করে। এই পৃথিবীতে এটা হতে পারে না। এখন সময় এসেছে এর বিরুদ্ধে গোটা পৃথিবীকে রুখে দাঁড়াতে হবে। যারা মানবতাবাদী নেতা, যারা মানবতায় বিশ্বাস করে, যারা মানবকল্যাণে বিশ্বাস করে সমস্ত শক্তিকে। আর কিছু কিছু রাষ্ট্র তো এদের ইন্ধন দিয়ে যায়।

Manual2 Ad Code

সেলিম বলেন, এই জঙ্গিবাদ, এই সন্ত্রাস বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরে। শেখ হাসিনাকে ১৮ বার হত্যার চেষ্টা করা হলো। এই বাংলা ভাই, শায়েখ আবদুর রহমান এদের পৃষ্ঠপোষকতা করলো একটি রাজনৈতিক দল।

তিনি বলেন, নুসরাতকে কীভাবে হত্যা করা হলো? এরা কী মানুষ? এরা পশুর চেয়ে নিকৃষ্ট। এটার জন্য কঠিন আইন মানে কী? ১০ দিন, ১৫ দিন বা ১ মাসের মধ্যে এদের ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করে হত্যা করা উচিত। এই ধরনের আইন করা উচিত। স্বীকার যখন করেছে তখন আর কোর্টে যাওয়ার কোনো দরকার নাই।

Manual3 Ad Code

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, এই সব অপকর্মের হোতা হচ্ছে ফেসবুক। আজকে ডিজিটাল করতে গিয়ে যে কী ক্ষতি হয়েছে… এরা এদের উস্কানি দেয়। এই জায়ান হত্যার পরেও এমন সব স্ট্যাটাস তারা দিয়েছে আমি এখানে বলতে চাই না। আমি আমার ডিজিটাল মন্ত্রণালয়কে বলি দেখেন কী সব আজে-বাজে কথা বলছে। এরা মানুষ না, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। এরা সব কিছু করতে পারে।এ সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন জায়ান চৌধুরীর বাবা যেন সুস্থ হয়ে ওঠে সে জন্য দোয়া কামনা করেন তিনি

Manual3 Ad Code

reprute: ponom shahoriyar ritu

Manual5 Ad Code