৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় জেলা পরিষদের অর্থায়নে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
শার্শায় জেলা পরিষদের অর্থায়নে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Manual8 Ad Code

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়নে ৭ টি গ্রামে যশোর জেলা পরিষদেরশ নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি নিম্ন আয়ের হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সারা দেশের ন্যায় শার্শা উপজেলার সদর ইউনিয়নের ৭টি গ্রামের ৪০টি নিম্নআয়ের পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি ৭টি গ্রাামের ৪০টি নিম্ন আয়ের হত দরিদ্র মানুষের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি আলু ও ১কেজি ডাউল, ১কেজি তেল, ১ কেজি লবণ, সাবান ১ টা বিতরন করা হয়েছে।

Manual1 Ad Code

 

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী মানুষ যখন ঘরবন্দি বাংলাদেশ সরকার কর্তৃক ১৪ দিনের সাধারণ ছুটি ঘোষণার পর গোটা দেশ যখন লকডাউনে উপনীত হয়েছে তার প্রভাব পড়েছে প্রতিদিনের শ্রমজীবি নিম্নআয়ের সাধারণ মানুষের মধ্যে। খাবার সংকট দেখা দেওয়ার কারণে যশোর জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিলের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

 

খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, শার্শা ই্উনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসনে, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাংবাদিক সেলিম রেজা ও উলাশী ইউপি সদস্য মোরাদ হোসেন।

Manual6 Ad Code