২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আজ থেকে ‘কঠোর অবস্থানে’ সেনাবাহিনী

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
আজ থেকে ‘কঠোর অবস্থানে’ সেনাবাহিনী

Manual1 Ad Code

ছবি: ফাইল

অভিযোগ ডেস্ক : দেশে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় নামা সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়ে আজ বৃহস্পতিবার থেকে কঠোর হতে যাচ্ছে।

 

Manual7 Ad Code

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না বের হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। বিদেশ ফেরত সবাইকে বলা হয়েছে কোয়ারেন্টিনে থাকতে।

 

সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ২৪ মার্চ থেকে সশস্ত্র বাহিনীও কাজ করছে। ৬২ জেলায় পাঁচ হাজারের বেশি সেনা সদস্য এখন কাজ করছেন।

Manual6 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেনাবাহিনী আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’