২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা ভাইরাসঃ দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ১০ কোটি টাকা ও ৩০ হাজার টন চাল বরাদ্দ

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
করোনা ভাইরাসঃ দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ১০ কোটি টাকা ও ৩০ হাজার টন চাল বরাদ্দ

Manual7 Ad Code

অভিযোগ ডেস্কঃ  দেশজুড়ে অঘোষিত লকডাউনের কারণে দুর্ভোগে পড়া দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় নয় কোটি ৮১ লাখ টাকা এবং ৩০ হাজার ৬১৭ মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

 

Manual4 Ad Code

দেশের সব জেলা প্রশাসকদের অনুকূলে দুই দফায় এই অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল জানিয়েছেন।

 

Manual6 Ad Code

তিনি বলেন, দ্বিতীয় দফায় শনিবার সাড়ে ছয় হাজার মেট্রিক টন চাল ও এক কোটি ৩১ লাখ টাকা এবং সম্প্রতি ২৪ হাজার ১১৭ মেট্রিন টন চাল ও সাড়ে আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে এই বরাদ্দ দেওয়া হয় জানিয়ে সচিব বলেন, তিনি ৬৪ জেলার ডিসিদের কাছে ওই সব পৌঁছে দেন। শনিবার যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা রোববার ডিসিদের হাতে পৌঁছাবে।