সুলতান আল একরাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মোকাবেলায় ঝিনাইদহে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের চাকলাপাড়া এলাকায় বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন সিও সংস্থার কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ওই এলাকার দুই শতাধিক খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল,আলু, পেয়াজ ও রসুন বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, পরিচালক (সার্বিক) মোঃ ওহিদুর রহমান, পরিচালক (ঋন )কর্মসূচী মোঃ ফিরোজ আল মামুন, প্রধান হিসাব রক্ষক বদরুল আমীন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলাসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।