২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাপ্তাহিক বাজার কে কেন্দ্র করে মানছেন না লক ডাউন – মনে হচ্ছে ঈদের বাজার

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
সাপ্তাহিক বাজার কে কেন্দ্র করে মানছেন না  লক ডাউন – মনে হচ্ছে ঈদের বাজার

Manual8 Ad Code

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর বাজার লক ডাউন উপেক্ষা করে ঈদ আনন্দের মত আজ জনতার হাজারো মানুষের ঢল নেমেছে।

 

Manual5 Ad Code

২৮ মার্চ শনিবার বিকেল থেকে শ্রীপুর পৌর শহরের বাজারে প্রচন্ড ভিড় দেখতে দেখা যায় শনিবার সাপ্তাহিক বাজারের দিন থাকায় দলে দলে মানুষ বাজারের নাম করে ভিড় করছে।

 

শ্রীপুর চৌরাস্তা থেকে রেলগেইট শ্রীপুর মধ্যবাজার এলাকা পর্যন্ত অটোরিক্সাসহ পর্যাপ্ত যানবাহন চলাচল করতে দেখা যায়।ব্যাপক পরিমাণ বাজারে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কয়েকজনকে ফোন করে জিজ্ঞাসা করে জানতে পারি বাজারে সবাই আসতেছে তাই আমরাও ঘুরতে আসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো অভিযানও দেখতে পারছি না বাজারে ঘুরাফেরা করছি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

তাছাড়া অন্য দিন থেকে আজকে একটু অন্যরকম স্বাধীনতা শ্রীপুর বাজারে ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় পন্যদ্রব্যের দোকান খোলা রাখার কথা থাকলেও শ্রীপুর চৌরাস্তা, থানার মোড়, রেলগেইট, মধ্যবাজারের প্রায় সকল দোকানের একটি করে শার্টার খোলা রেখে বেচাকেনা চলছে।

 

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনিন শারমিন জানান, আমি কয়েকঘন্টা আগে বাজার ঘুরে এসেছি, বাজারে তেমন কোন লোক ছিল না।

 

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিনকে একাধিকবার ফোন করলেও ফোনে সংযোগ করা সম্ভব হয়নি এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা ছিল না, স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেয়ার কথা, আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।