এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বর্তমান সময়ে বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে ২২ হাজারের অধিক মানুষ মারা গেছে। এই মৃত্যু মিছিলে যুক্ত হয়েছে বাংলাদেশের ৫ জন আর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪৮ জন।
ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরী করতে নিরলস ভাবে ছুটে বেড়াচ্ছেন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি। করোনা ভাইরাস প্রতিরোধে চালাচ্ছেন সচেতনতা মূলক লিফলেট বিতরণ। ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি করোনা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম।
করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে সুরক্ষা সাম্যগ্রী হিসাবে অসহায় মানুষদের মাঝে দিচ্ছেন মাস্ক,হ্যান্ড স্যানিটেশন ও জীবাণুনাশক সাবান। গত কয়েকদিনে ৫ নং বালিয়া ইউনিয়নের বড় বালিয়া,ভুল্লীর বাঁধ,ছোট বালিয়া,সবদল গ্রামে মাস্ক,সাবান,হ্যান্ড সেনিটেশন বিতরন করেন চেয়ারম্যান মুক্তি।নিজের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিচ্ছেন। পৌঁছে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় উপকরণ।
নিজের ব্যক্তিগত টাকায় এই কাজগুলো করছেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের আনাচে কানাচে ঘুরে লোকজনকে ঘরে অবস্থান করতে দিচ্ছেন পরামর্শ। কিভাবে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে, সেই সচেতনতার কথাগুলোও সেখানে বলছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ই মার্চ থেকে তিনি বালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মসজিদ, হাটবাজার গুলোতে ঘুরে পরিস্কার-পরিচ্ছন্নতার পণ্যসামগ্রী মানুষের মাঝে বিতরণ করছেন। অনেকের ব্যক্তিগত প্রয়োজন মিটিয়ে সাহস জোগাচ্ছেন তাদের। আর পরিস্কার পরিচ্ছন্নতার জন্য জীবানুনাশক ছিটানো হচ্ছে হাটবাজারগুলোতে।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে বালিয়া ইউনিয়নের প্রতিটি হাট বাজারে তিনি প্রশাসনকে নিয়ে ইতোমধ্যে টহল দিয়েছেন এবং সচেতনা মূলক মাইকিং ও লিফলেট বিতরন করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী মুক্তির এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তৃণ্যমূল পর্যায়ের রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি বলেন ,তৃণমূল মানুষদের সহযোগিতা করার জন্য আমি চেয়ারম্যান হয়েছি। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ আপদ কালীন সময়ে আমাদের ঘরে ঠুকে থাকলে হবে না।
আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ দূর্যোগ মোকাবেলা করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে আমার পক্ষ থেকে সবধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।