মহিবুল ইসলাম রাজু, বিশেষ প্রতিনিধিঃ
মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে
কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে মিরপুর উপজেলার ১৪২ জন প্রবাসীর নিকট জীবানুনাশক, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু পেপার, সাবান সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। শনিবার (২৮ মার্চ ২০২০) সকাল ১১টায় উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে এগুলো প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, জেলা জাসদের সহ সভাপতি ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা জেলা জাদসের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, উপজেলা জাসদের প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বার, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন শিলু, উপজেলা জাসদের অন্যতম নেতা মহাম্মদ আব্দুল জলিল, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, ফুলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভঅপতি আব্দুস শুকুর, চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি হাবিব রহমত উল্লাহ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর জাসদের সাধারন সম্পাদক নাসির উদ্দিন টোকন, ধুবইল ইউনিয়ন জাসদের সাবেক সভঅপতি জালাল উদ্দিন মেম্বার, বারুইপাড়া ইউনিয়ন জাসদের সাবেক সাধারন সম্পাদক রায়হান উদ্দিন, জাসদ নেতা ডা. মাসুদ রানা, মালিহাদ ইউনিয়ন জাসদের অন্যতম নেতা আব্দুর রহমান প্রমুখ।